• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কু*পিয়ে হ*ত্যা

প্রতিবেদক / ৩১ বার
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকায় মুরগির খামারের ভিতরে তৃতীয় লিঙ্গের সদস্য ইয়াসমিন ওরফে সুমনকে কু*পিয়ে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৬) রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবু (২৬) একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান।

আজ সোমবার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা