• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্বকাপের আগে চোটের আশঙ্কায় ভয় ধরিয়ে দিলেন মেসি

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

বিশ্বকাপ ঘনিয়ে এসেছে। অনেক দল বিশ্বকাপ স্কোয়াডও ঘোষণা করেছে। তবে আর্জেন্টাইন ভক্তদের এখনো অপেক্ষায় রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। স্কোয়াড ঘোষণার একদম শেষদিনে দল দেবেন তিনি।

তবে বিশ্বকাপের মূল স্কোয়াড ঘোষণার আগে ভয়ই ধরিয়ে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) গতরাতে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামি ৬-৪ গোলে জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ৭৩ মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টিনা অধিনায়ক। এসময় বাঁ ঊরুর পেছনের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। মাঠ থেকে বেরিয়ে বেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান ইন্টার মায়ামি তারকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ গিলের্মো হয়োস তাঁর দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কথা বলেন। তিনি জানান, মেসির অস্বস্তির মূল কারণ সম্ভবত ক্লান্তি।

হয়োস বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে আমাদের হাতে কোনো মেডিক্যাল রিপোর্ট নেই। তবে শিগগিরই সেটা পাওয়া যাবে। যতটুকু জানি, ও খুব ক্লান্ত ছিল। এটা মূলত ক্লান্তিজনিত ব্যাপার। মাঠও বেশ ভারী ছিল। আর এমন পরিস্থিতিতে সন্দেহ থাকলে সাধারণত ঝুঁকি নেওয়া হয় না।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বদলি করা হয়েছিল মেসিকে। মূলত হ্যামস্ট্রিংয়ের টান অনুভব করায় আর ঝুঁকি নিতে চাননি তিনি। তাই জায়গাটিতে বাড়তি চাপ না দিয়ে নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।

তবে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মেসির খেলা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা