• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত প্রায় ৫০ জন

প্রতিবেদক / ২১ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
রিয়াজুল ইসলাম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী একটি যাত্রীবাহী বাসে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী ছিলেন।

বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য কিংবা আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময় যান চলাচল ধীরগতির সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা