• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মেসির চোট নিয়ে স্বস্তির খবর দিলো মায়ামি

প্রতিবেদক / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

লিওনেল মেসিকে নিয়ে স্বস্তির খবর দিলো ইন্টার মায়ামি। মেডিকেল পরীক্ষায় ধরা পড়েনি মেসির কোনো চোট।

সোমবার (২৫ মে) ইন্টার মায়ামি জানিয়েছে, মেসির হ্যামস্ট্রিংয়ে মাংসপেশিতে কেবল টান পড়েছে, নেই বড় কোনো ইনজুরি। যদিও আর্জেন্টাইন সুপারস্টার কবে ফিরতে পারবেন, সেটি নিশ্চিত করেনি মেজর লিগ সকার ক্লাব।

মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলে জয়ের ম্যাচে ৭৩ মিনিটে বাঁ ঊরু চেপে ধরে মাঠ ছাড়েন মেসি।

বিশ্বকাপ শুরুর অল্প সময়ে আগে ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন মেসি। শঙ্কা জেগেছিল তার বিশ্বকাপ খেলা নিয়েও। তবে স্বস্তির ব্যাপার হলো মেডিকেল রিপোর্টে এসেছে ভালো খবর।

আগামী ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। পাঁচ দিন পর আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা