• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ৫০ হাজার টাকার কীটনাশক জব্দ,জরিমানা ২৮ হাজার

মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি / ৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি বিভাগের অভিযানে দুইটা সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠান দুইটা হলো শহরের শহীদ তুলশীরাম সড়কের মেসার্স ইসলাম ট্রেডার্স ও শেরেবাংলা সড়কের তামান্না সিনেমা হল সংলগ্ন মেসার্স মন্ডল ট্রেডার্স। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এই অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলাম। এছাড়াও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

প্রথমে শহরের নয়াবাজারে উপজেলা সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সের সারের গুদামে যায় আভিযানিক দল। সেখানে সার বিক্রির রেজিস্ট্রারে ক্রেতা কৃষকের ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ না থাকায় ও গুদামের সার্বিক পরিবেশ সার সংরক্ষণের উপযোগী না হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যা তাৎক্ষণিক পরিশোধ করেন সার ডিলার মো. নুর ইসলাম।

এরপর শহরের তামান্না সিনেমা হল মোড়ে কীটনাশকের দোকান মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযানকালে প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। এসব কীটনাশক জব্দ করা হয় এবং এজন্য দোকান মালিক মো. আ. সালামের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে আগামীতে এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য উভয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা