• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য:পাটওয়ারীকে ঘিরে জোট রাজনীতি ও পাল্টা অভিযোগ

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মুহাম্মদ রাশেদ খাঁন তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন।

গত ২৬ মে মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, এক সময় রাজনৈতিক জোট গঠনের আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে অনুনয়-বিনয় করেছিলেন এবং সেই সময় একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

তার দাবি, পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার পরই তিনি এসব বিষয় প্রকাশ্যে আনেন এবং পাল্টা বক্তব্য দেন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে পরিবর্তিত হয়ে নতুন নতুন দলে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আদর্শচ্যুত হয়েছেন বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সমঝোতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

এ ছাড়া ব্যক্তিগত আচরণ ও জীবনযাপন নিয়ে কিছু গুরুতর অভিযোগও তিনি সামাজিক মাধ্যমে তুলেছেন, যা তিনি নিজের ঘনিষ্ঠ সূত্রের বরাতে উল্লেখ করেছেন। এসব অভিযোগের বিষয়ে এখনো নাসীরুদ্দীন পাটওয়ারীর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক অঙ্গনে এই পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা