নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি নেতা রাশেদ খাঁন এমপি হাসনাত আব্দুল্লাহ ও এনসিপি নেতা সারজিস আলমকে ঘিরে তীব্র মন্তব্য করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন।
সোমবার (২৫ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তাদের ‘বেইমান’ বলে আখ্যা দেন।
একই সঙ্গে গণঅভ্যুত্থানকালীন নানা ঘটনার প্রসঙ্গ টেনে একাধিক অভিযোগও তোলেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় অভ্যন্তরীণ সমন্বয় ও অবস্থান নিয়ে নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, ওই সময়ের কিছু অডিও এবং অভিজ্ঞতা ভবিষ্যতে রাজনৈতিক ইতিহাসের অংশ হিসেবে প্রকাশ পেতে পারে।
তিনি অভিযোগ করেন, আন্দোলনকালীন বিভিন্ন পর্যায়ে কিছু নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং পরবর্তীতে রাজনৈতিক অবস্থান বদল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার ভাষায়, এসব বিষয় ভবিষ্যৎ রাজনৈতিক ইতিহাসে গুরুত্বসহকারে আসা উচিত।
রাশেদ খাঁনের এই পোস্ট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।