• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ী সদর হাসপাতালে তীব্র জনবল সংকট: ভেঙে পড়ছে চিকিৎসা সেবা রংপুর রেঞ্জে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকোতে স্কুল বন্ধ ও ঘরে বসে কাজের নির্দেশ মহিপুরে ২০ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার, স্থাপনা উচ্ছেদ শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লজ্জার শুরু মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় বাজেট অনুমোদনের পথে, বিকেলে সংসদে উপস্থাপন টানা বিশ্বকাপ জয়ে ইতিহাস ছোঁয়ার পথে আর্জেন্টিনা, সামনে বিরল কীর্তির হাতছানি নিত্যপণ্যে কর হ্রাসে বড় উদ্যোগ: ৬০ পণ্যে উৎসে কর নামছে সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ বাতিল

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৭ সালের জন্য পুনঃনির্ধারিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই সময়সূচিতে এখন নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এরপর মার্চে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।

আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সূচি জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করে।

এর আগে, ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। নতুন সূচিতে ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন তারিখ সম্পর্কে আইসিসির ঘোষণার পর আমরা এমন একটি সংশোধিত সূচি তৈরি করেছি, যা দল ও সমর্থকদের জন্য সর্বোত্তম ফল বয়ে আনবে।

তিনি বলেন, ১৫০তম বার্ষিকী টেস্টের আগে নারী ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাংশন ওভালে আলোয় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।

তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষভাবে নিউজিল্যান্ডকে দুই দফায় অস্ট্রেলিয়া সফরে সম্মত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল (ওয়ানডে সিরিজ)

* ৯ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

* ১১ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

* ১৪ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা