• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : কাদের–পরশসহ আওয়ামী লীগের ৭ নেতার রায় আজ আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক ঘড়ি কেনার সূত্রে পরিচয়, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা মজুত পর্যাপ্ত, তবু কৃষকের হাতে সার পৌঁছাতে সংকট সাদিক কায়েমকে স্বাগত পাটোয়ারীর, ঢাকার জন্য সুস্থ প্রতিযোগিতার আহ্বান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য অত্যাধুনিক অস্ত্র পাঠানো হচ্ছে: ট্রাম্প ৬৪ জেলায় এইডস পরীক্ষা, যক্ষ্মা-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নতুন প্রকল্প ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে আঞ্চলিক ঐক্যের তাগিদ মেইল-ইন ভোটের নিয়ম কঠোরে ট্রাম্পের পরিকল্পনায় সুপ্রিম কোর্টের বাধা

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

প্রতিবেদক / ৫৪ বার
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বাংলাদেশের বৈদেশিক পণ্য বাণিজ্যে বড় ধরনের ঘাটতির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাই থেকে মে পর্যন্ত সময়ে দেশে আমদানি হয়েছে ৬৪ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারের পণ্য। বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৪০ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। ফলে আমদানি-রপ্তানির ব্যবধান আরও বেড়েছে।

তবে ইতিবাচক খবরও রয়েছে। একই সময়ে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বেড়ে ৩২ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি। এর ফলে সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ৪০২ কোটি ডলারের উদ্বৃত্ত বজায় রয়েছে।

অন্যদিকে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই কমে ১৩১ কোটি ডলারে নেমেছে। একই সঙ্গে শেয়ারবাজার থেকেও বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা অব্যাহত রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি আয় হ্রাস এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়া দেশের বৈদেশিক খাতে নতুন চাপ তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা