• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৩৪৩টি। অব্যবহৃত ছিল ৬টি ব্যালট।

ফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানান।

এর আগে সংসদ সদস্যরা নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সদস্য ভোটগ্রহণে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা