• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : কাদের–পরশসহ আওয়ামী লীগের ৭ নেতার রায় আজ আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক ঘড়ি কেনার সূত্রে পরিচয়, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা মজুত পর্যাপ্ত, তবু কৃষকের হাতে সার পৌঁছাতে সংকট সাদিক কায়েমকে স্বাগত পাটোয়ারীর, ঢাকার জন্য সুস্থ প্রতিযোগিতার আহ্বান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য অত্যাধুনিক অস্ত্র পাঠানো হচ্ছে: ট্রাম্প ৬৪ জেলায় এইডস পরীক্ষা, যক্ষ্মা-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নতুন প্রকল্প ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে আঞ্চলিক ঐক্যের তাগিদ মেইল-ইন ভোটের নিয়ম কঠোরে ট্রাম্পের পরিকল্পনায় সুপ্রিম কোর্টের বাধা

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

তাঁরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায়  মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তাঁরা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সোর্স:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা