• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদিক কায়েমকে স্বাগত পাটোয়ারীর, ঢাকার জন্য সুস্থ প্রতিযোগিতার আহ্বান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য অত্যাধুনিক অস্ত্র পাঠানো হচ্ছে: ট্রাম্প ৬৪ জেলায় এইডস পরীক্ষা, যক্ষ্মা-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নতুন প্রকল্প ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে আঞ্চলিক ঐক্যের তাগিদ মেইল-ইন ভোটের নিয়ম কঠোরে ট্রাম্পের পরিকল্পনায় সুপ্রিম কোর্টের বাধা সৌদির তেল মজুত নিয়ে বড় শঙ্কা, বিশ্ববাজারে বাড়ছে ঝুঁকি অর্থনীতির গতি ফেরাতে বিদ্যুৎ-জ্বালানিতে স্বস্তির বার্তা রাজধানীতে এক নারীসহ পাঁচ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার গ্রামীণ কল্যাণ কেন্দ্রকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল শিল্পে আজ সন্ধ্যা থেকেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

গ্রামীণ কল্যাণ কেন্দ্রকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল

প্রতিবেদক / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‘গ্রামীণ কল্যাণ কেন্দ্র’র কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগের চেম্বার আদালতেও বহাল রয়েছে। একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালতে এ বিষয়ে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালত বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ মামলায় তারা হস্তক্ষেপ করবেন না।
আবেদনকারী পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। আদালতে এনবিআরের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন।

আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, এনবিআরের অতিরিক্ত কর দাবিকে অবৈধ ঘোষণা চেয়ে ‘গ্রামীণ কল্যাণ কেন্দ্র’র পক্ষ থেকে দুটি রিট করা হয়েছিল। গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট ওই দুটি রিট খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় দেন। ওই রায়ের কার্যক্রম স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হলেও পূর্ণাঙ্গ রায় এখনো পাওয়া যায়নি জানিয়ে আদালত এতে হস্তক্ষেপ করেননি।
এর আগে ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে ‘গ্রামীণ কল্যাণ কেন্দ্র’র প্রতি নির্দেশ দেন। এ-সংক্রান্ত জারি করা রুল খারিজ করে এ রায় দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত কর দাবি নিয়ে ২০১৭ সালে ‘গ্রামীণ কল্যাণ কেন্দ্র’ পৃথক দুটি রিট দায়ের করে।

এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট ওই দুটি রিট খারিজ করে রায় ঘোষণা করেছিল বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। পরে একই বছরের ২৯ আগস্ট বেঞ্চটি রায় প্রত্যাহার করে নেয়। বেঞ্চের দ্বিতীয় বিচারপতি অতীতে এসব মামলায় সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় রায়টি ত্রুটিপূর্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল বলে তখন জানানো হয়।

পরে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং নতুন বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর নতুন বেঞ্চ গত ১০ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা