• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়

প্রতিবেদক / ৩৫ বার
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

দেশে ক্যাশবিহীন লেনদেন আরও জনপ্রিয় করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে নেওয়া এ উদ্যোগে গ্রাহকরা বিভিন্ন খাতে মোট ১০ হাজার টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা পাবেন।

বিকাশ জানিয়েছে, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর স্থাপনের কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

লাইফস্টাইল, সুপারস্টোর, অনলাইন শপিং, রেস্টুরেন্ট, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গ্যাজেট ও রাইড শেয়ারিংসহ বিভিন্ন খাতে বিকাশ পেমেন্টে মিলবে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক।

এর মধ্যে ট্রেন, বাস ও বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ে সর্বোচ্চ ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত, বিভিন্ন ব্র্যান্ডে কেনাকাটায় ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত এবং রেস্টুরেন্ট ও ফুড ডেলিভারিতে সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

বিকাশের দাবি, বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত করার পাশাপাশি দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা