• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

গাজীপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: / ১২ বার
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন তার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।পরে দন্ড প্রাপ্তদের গতকাল মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠায় পুলিশ।

দন্ড প্রাপ্তরা হলো উপজেলার বড়ইবাড়ি এলাকার খৃতিষ রাজবংশীর ছেলে গোপাল রাজবংশী(২৪) ও মালেক সিকদারের ছেলে রিফাত সিকদার (১৯) । দুজনেই পেশায় সিএনজি চালক।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় সোমবার বিকেলে ওই দুই যুবক কালিয়াকৈর নিউমার্কেট এলাকায় মাদক সেবনের সময় এলকাবাসী ওই দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।পরে পুলিশ তাদের গ্রেফতার করে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় হাজির করলে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কেই তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুল ইসলাম বলেন দুই যুবককে মাদক সেবনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা