• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: / ২৬ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বেনাপোল ভবারবেড় গ্রামের হোরোইন মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

মঙ্গলবার যশোর অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এক রায় এর সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহাসিন ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের জনৈক রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মহাসিনকে আটক ও দেহ তল্লাশি করে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে আটক মহাসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলা তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আটক মহাসিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহাসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহাসিন কারাগারে আটক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা