১০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
প্রতিবেদক
/ ২১
বার
আপডেট :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
শেয়ার
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার প্রাক্কালে সমুদ্রের দিকে ১০টির বেশি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার পিয়ংইয়ং এলাকা থেকে উৎক্ষেপণ করা এসব ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পূর্বদিকে সাগরের দিকে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তর কোরিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিউল। একই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, উৎক্ষেপণ করা অস্ত্রগুলো ৬০০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার বা কেএন-২৫ হতে পারে। উত্তর কোরিয়ার দাবি, এই অস্ত্র ব্যবস্থা কৌশলগত পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
এদিকে দক্ষিণ কোরিয়ার ধারণা, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে।
অন্যদিকে যৌথ সামরিক মহড়া শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও, মার্কিন অংশগ্রহণ কমিয়ে নির্ধারিত সময়ের আগেই মহড়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যেই কিম জং উনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতার সাম্প্রতিক যোগাযোগের বিষয়ে তারা অবগত নয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com