• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা মামলায় : ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি / ২৮ বার
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এই আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আশিক, শাকিল ও মতিন।

রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদায়কৃত জরিমানার অর্ধেক অর্থ নিহত হৃদয়ের সন্তানকে এবং অবশিষ্ট অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালায় আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা মামুনুর রশিদকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের মা মোছাঃ আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এই রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা