• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ১০ বার
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা মূল্যের চোরাই মালামালসহ চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে পত্নী­তলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে মো. হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’-এর পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল ফার্নিচার ঘরে প্রবেশ করে। এ সময় তারা একটি ইন্টারনেট ফাইবার জয়েন মেশিনসহ কয়েক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের হলে বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করা হয়। পরে তাঁর নির্দেশনায় চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পত্নীতলা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর রাতভর পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৩৩) এবং গোপনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হক (৫২)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা; একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিসি রাউটার।
পুলিশের দাবি, উদ্ধার করা মালামাল ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পত্নীতলা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা