• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তানজিন তিশা

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত থেকে জামিন পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন তিশা। তাঁর দাবি, মামলার বাদী একজন নারী হয়েও স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করেছেন এবং হুমকিও দিয়েছেন।

তিশা বলেন, এ বিষয়ে তার কাছে বেশ কিছু তথ্য ও প্রমাণ রয়েছে, যা সময়মতো প্রকাশ করবেন তিনি।

মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়ি নিয়ে এমন আইনি জটিলতা তৈরি হওয়াকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। তাঁর দাবি, ১৫ বছর ধরে বিনোদন জগতে কাজ করার পর এমন ঘটনায় আদালতে দাঁড়ানো তার জন্য অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, একটি শাড়ি নেওয়ার পর তার মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তিনি। তবে অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি এবং মামলাটির আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা