• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

প্রতিবেদক / ৩২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এর আগে ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রাষ্ট্রপক্ষের দাবি, মামলাটি আলোচিত ও চাঞ্চল্যকর। ডনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

অন্যদিকে ডনের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘদিন পর তার মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা হলে তদন্তে একাধিক ব্যক্তির নাম আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা