• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ফুকেটের নীল জলরাশিতে মিথিলার গ্ল্যামারাস লুক

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নীল সমুদ্র, সবুজ প্রকৃতি আর সোনালি সূর্যাস্ত— সব মিলিয়ে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে অবকাশযাপনে মেতেছেন সুপারমডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ব্যস্ততার বাইরে প্রকৃতির সান্নিধ্যে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফুকেট ভ্রমণের বেশ কিছু ছবি প্রকাশ করেন মিথিলা। ছবিতে কখনো সমুদ্রের নীল জলরাশির সামনে, কখনো বিলাসবহুল রিসোর্টের সুইমিং পুলে, আবার কখনো বন্ধুদের সঙ্গে সৈকতে দেখা গেছে তাকে। ছবিগুলোতে মিথিলার সামার লুকও নজর কেড়েছে। হালকা হলুদ রঙের স্টাইলিশ মিনি ড্রেস, গলায় হার্ট আকৃতির পেন্ডেন্ট আর হাতে বোনা ট্র্যাভেল ব্যাগে বেশ গ্ল্যামারাসভাবেই ধরা দিয়েছেন এই তারকা।
প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ মিথিলা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘নীল জলরাশি, সবুজ পৃথিবী, সোনালী সূর্যাস্ত এবং শান্ত সূর্যোদয়… মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি রূপই সুন্দর।’
মিথিলার পোস্ট প্রকাশের পর থেকেই ছবিগুলোতে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইছে। বিশেষ করে প্রকৃতির মনোরম পরিবেশে তার গ্ল্যামারাস উপস্থিতিই নজর কেড়েছে নেটিজেনদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা